ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সংবাদ প্রকাশের পর গোলাপগঞ্জ পৌরসভার তৎপরতা, বর্জ্য অপসারণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অবশেষে অপসারণ করা হয়েছে। জাতীয় দৈনিক এদিন-এ "গোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী" শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা।

পৌরসভার পক্ষ থেকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনেক নাগরিকই নির্ধারিত ডাস্টবিন বা নির্দিষ্ট স্থান ব্যবহার না করে যত্রতত্র রাস্তার পাশে এবং উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলছেন। এর ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং পৌরসভার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সবাইকে নিজ নিজ বাসাবাড়ির ময়লা নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, লাজিজ রেস্টুরেন্ট এবং জান্নাত চক্ষু হাসপাতালের মধ্যবর্তী স্থানে কোনোভাবেই ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এর পরিবর্তে বর্জ্য ফেলার জন্য পৌরসভার নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে। এই নির্দেশনা অমান্য করে কেউ যত্রতত্র ময়লা ফেললে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে যোগাযোগের জন্য ০১৬১৩-২৭৭২০০ নম্বরটি ব্যবহার করতে অনুরোধ করেছে পৌর কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশের পর পৌরসভার এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেছেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং নিয়মিত তদারকির মাধ্যমে পুরো পৌর এলাকায় একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সংবাদ প্রকাশের পর গোলাপগঞ্জ পৌরসভার তৎপরতা, বর্জ্য অপসারণ

আপডেট সময় : ০২:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬