ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো সার্বিয়া সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পিরোজপুরে ‘বাবুই’ সাহিত্য পত্রিকার ১৭তম বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন শারীরিক অসুস্থতা নিয়ে ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ইসরায়েলি তরুণদের মধ্যে বাড়ছে ক্যানসারের ঝুঁকি ও রোদ পোহানোর নেশা সোমবার প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শাবনূরের সঙ্গে বিয়ের দাবি রিজভীর, নায়িকার কড়া জবাব রোমে আটকে থাকা বিমানের ত্রুটি সারল প্রকৌশলী দল, আজ ফিরবে ঢাকায় হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও ওমান শিক্ষার্থীদের ওপর নিপীড়নে মদতদাতা শিক্ষকেরা এখনো বহাল তবিয়তে হরমুজ প্রণালি খুলে দিতে ক্ষতিপূরণ চাইছে ইরান, বাড়ছে উদ্বেগ

পিরোজপুরে ‘বাবুই’ সাহিত্য পত্রিকার ১৭তম বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পিরোজপুরে সৃজনশীল আবহে অনুষ্ঠিত হয়েছে ‘বাবুই’ সাহিত্য পত্রিকার ১৭তম বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন। শুক্রবার (৮ অগাস্ট) বিকেল ৪টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টগড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘বাবুই’ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাছিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা ডা. এস দাস, কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস, কবি মাসুম খান এবং কবি এ কে এম মোস্তফাসহ স্থানীয় সাংবাদিক ও সাহিত্যিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের আবেগ, অনুভূতি ও জীবনবোধ প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম হলো সাহিত্য। এটি কেবল বিনোদনের উপকরণ নয়, বরং সমাজ ও সময়কে ধারণ করার একটি মাধ্যম। বিশেষ করে নতুন লেখকদের সৃজনশীলতা বিকাশে সাহিত্য পত্রিকাগুলোর ভূমিকা অপরিসীম। বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চাকে বেগবান করতে নিয়মিত আয়োজন ও প্রকাশনা অপরিহার্য। ‘বাবুই’ সাহিত্য পত্রিকা দীর্ঘ সময় ধরে সাহিত্যপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি লেখকদের সৃষ্টিকর্ম প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও কবিদের উপস্থিতিতে পত্রিকার নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি ঘিরে উপস্থিত কবি ও সাহিত্যিকদের মধ্যে সাহিত্য ভাবনা ও সৃষ্টিশীল অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে ‘বাবুই’ সাহিত্য পত্রিকার ১৭তম বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৩:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬