ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চান মামুনুল হক সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা থেকে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু বৃটেনে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় স্থায়ী হওয়ার সুযোগ মাত্র তিন বছরে জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিতে চায় সরকার ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজউক হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি উপাচার্যের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা তরুণদের প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়তে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান কারও পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা থেকে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেনের সন্তান রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাবিয়া ও সাহাদ নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে গিয়েছিল। বিলের পানিতে নৌকায় থাকা অবস্থায় একপর্যায়ে ছোট ভাই সাহাদ পানিতে পড়ে যায়। ভাইকে পানিতে পড়ে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য বড় বোন রাবিয়া আক্তার পানিতে ঝাঁপ দেয়। এ সময় রাবিয়াও পানিতে ডুবে যায়।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা থেকে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬