ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

টেকনাফের নাফ নদ থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিল আরাকান আর্মি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের জলসীমায় নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন (৩০) এবং একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। এছাড়া অপহৃতদের মধ্যে নাম-পরিচয় না জানা এক কিশোরও রয়েছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানিয়েছেন, শনিবার সকালে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। এই এলাকা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়, এর আগেও ২০ থেকে ২৫ জন জেলেকে একইভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি জানান। স্থানীয় জেলেদের মধ্যে এখন সবসময়ই আরাকান আর্মির আতঙ্ক কাজ করছে। তিনি বলেন, নাফ নদ ও সাগরে মাছ শিকার এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি শোনার পর প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবরটি তারা পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং অপহৃত জেলেদের ফেরত আনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

টেকনাফের নাফ নদ থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিল আরাকান আর্মি

আপডেট সময় : ০৯:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬