ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবীর চরফ্যাশনে গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে ফাহাদ হোসেন নামের এক যুবকের লাথির আঘাতে আনোয়ার হোসেন (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ আবু তাহের নামের একজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার সূত্রপাত হয় রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওখোলা ইউনিয়নের কুকরাইল দক্ষিণ পাড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আবু তাহের ভুট্টুর কলেজ পড়ুয়া ছেলে ফাহাদ হোসেনের (১৯) সাথে একই গ্রামের জিহাদ হোসেনের (১৯) মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফাহাদ লোহার রড দিয়ে জিহাদের মাথায় আঘাত করে। স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেশী আবু হানিফা জানান, ভাতিজাকে মারধরের কারণ জানতে গেলে আনোয়ার হোসেনকে লক্ষ্য করে ফাহাদ হোসেন তার অণ্ডকোষে সজোরে লাথি মারে। এতে আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু তাহের নামের একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬