এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসের পুরুষ হকিতে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল ভারতের হাতে, বিশেষ করে শেষ দুই কোয়ার্টারে তারা দুর্দান্ত দাপট দেখিয়ে সাতটি গোল আদায় করে নেয়।
ম্যাচের তৃতীয় মিনিটেই অভিষেক গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাগরাজ সিং ব্যবধান দ্বিগুণ করেন। ২৭ মিনিটে হারমানপ্রীত সিং আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করলে প্রথমার্ধ শেষে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের খেলায় বাংলাদেশের ওপর চাপ আরও বাড়িয়ে দেয় ভারত। ৩২ মিনিটে সুখজিত সিং গোল করে ব্যবধান ৪-০ করেন। ৪০ মিনিটে হারমানপ্রীত সিং তার দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি কর্নার থেকে। এরপর ম্যাচের শেষ ১৫ মিনিটে ভারত আরও বিধ্বংসী হয়ে ওঠে। ৪৪ মিনিটে শিলানন্দ লাকরা গোল করেন এবং এক মিনিট পরই আবারও গোল করে ব্যবধান ৭-০ করেন। ৪৫ মিনিটে হারমানপ্রীত সিং তার হ্যাটট্রিক পূর্ণ করেন পেনাল্টি কর্নার থেকে। শেষ পর্যায়ে ৫৯ মিনিটে সঞ্জয় এবং ৬০ মিনিটে মানদীপ সিং গোল করলে ১০-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ভারতের।
এশিয়ান গেমসের এই পুল পর্বে এটি ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দলটি। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে বড় হারের মধ্য দিয়ে তাদের পুল পর্ব শেষ হলো।
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৮
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। প্রথম কোয়ার্টারের তৃতীয় মিনিটেই অভিষেক গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান জাগরাজ সিং। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ২৭ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রীত সিং। ফলে বিরতিতে ৩-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।




























