ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিতে চায় সরকার ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজউক হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি উপাচার্যের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা তরুণদের প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়তে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান কারও পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আলিয়া মাদ্রাসার হলে উঠতে শিবিরের চেষ্টা, বকশীবাজারে উত্তেজনা ও পুলিশ মোতায়েন

ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজউক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানীর ভবনগুলোর ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটি চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার জাতীয় প্রেসক্লাবে ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুরার সভাপতি শাহজাহান মোল্লা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী।

রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্পে ভবন ধসে পড়ার পেছনে শুধু উচ্চতা দায়ী নয়, বরং ত্রুটিপূর্ণ নকশা, মাটির অবস্থা ও নির্মাণে অনিয়মই বড় কারণ। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে নকশা, মাটি পরীক্ষা ও প্রকৌশলগত মান নিশ্চিত করা জরুরি। রাজধানীতে বিপুলসংখ্যক ভবনের কারণে একসাথে ঝুঁকি নিরূপণ সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, র্যা পিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট ও ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের মাধ্যমে ধাপে ধাপে কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অনুমোদিত ছয়তলা ভবন নিয়মবহির্ভূতভাবে দশতলা করার সুযোগ নেই। নকশা পরিবর্তন করে নির্মিত ভবনের ক্ষেত্রে কারিগরি ও আইনি যাচাই ছাড়া অনুমোদন দেয়া হবে না। এছাড়া নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদেরও দায়বদ্ধতা নিশ্চিত করা হচ্ছে; অনিয়ম হলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ভূমিকম্প মোকাবিলায় সক্ষমতা বাড়াতে রাজউক একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ভবন কোথায় এবং কী ধরনের মাটির ওপর নির্মিত হচ্ছে, তা ভূমিকম্পের ঝুঁকির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুমোদিত ভবনের অতিরিক্ত তলা নির্মাণের ঝুঁকি চিহ্নিত করে পরিদর্শনের আহ্বান জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সালেহ উদ্দিন বলেন, ভূমিকম্প মোকাবিলায় কোনো একক সংস্থার পক্ষে কাজ করা সম্ভব নয়; সব অংশীজনকে সমন্বিতভাবে প্রস্তুতি নিতে হবে। ডুরার সভাপতি শাহজাহান মোল্লাও ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, অনুমোদিত ছয়তলা ভবন নিয়মবহির্ভূতভাবে ১০ তলা করার মতো কর্মকাণ্ডের সুযোগ দেয়া হবে না। নকশা পরিবর্তন করে নির্মাণ করা ভবনের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও আইনি যাচাই ছাড়া অনুমোদন দেওয়ারও সুযোগ নেই। ভবনের নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। শুধু নক

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজউক

আপডেট সময় : ১০:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬