ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি উপাচার্যের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা তরুণদের প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়তে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান কারও পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আলিয়া মাদ্রাসার হলে উঠতে শিবিরের চেষ্টা, বকশীবাজারে উত্তেজনা ও পুলিশ মোতায়েন টেকনাফের নাফ নদ থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিল আরাকান আর্মি হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়বে সরকার: মৎস্যমন্ত্রী

রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সবুজে সাজবে দেশ এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকবে—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সম্মিলিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার মুড়াপাড়া বাজার সংলগ্ন রাজঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং বাজারসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল গাছ লাগানোই নয়, বরং পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতাও বৃদ্ধি পাবে।

কর্মসূচিতে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব মো. পারভেজ এবং রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মোহসিন মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসূচিতে আরও অংশ নেন নজরুল ইসলাম বাদল, হারুনউর রশিদ, জিকে দিলু, মোমেন মিয়া, সিরাজুল ইসলাম, মাছুম মিয়া, শরীফ চৌধুরী, কামাল হোসেন, রাকিবুল ইসলাম, আরেফিন মাহমুদ উপল, মো. তারেক, মনিরুল ইসলাম রিপন, সৈকত হোসেন, মো. সামসুল ইসলাম নাঈম ও দেবাশীষসহ অনেকে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রূপগঞ্জে এ ধরনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ রক্ষার পাশাপাশি একটি সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও জোরদার হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

আপডেট সময় : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬