ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়বে সরকার: মৎস্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এসব অভয়াশ্রম স্থানীয় পর্যায়ে পাহারার ব্যবস্থা করা হবে। শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভার আগে মন্ত্রী জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় প্রধানমন্ত্রীর কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেন। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মিঠাপানির ডিমওয়ালা মা মাছ সংরক্ষণের জন্য প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে মাছের অভয়াশ্রম তৈরি করা হবে। এসব অভয়াশ্রমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং পরবর্তীতে মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে অভয়াশ্রমগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও ম্যাজিক জাল ব্যবহারের কারণে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ জাল উৎপাদনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যাতে কোথাও অবৈধ জাল উৎপাদন করতে না পারে, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।

মাছচাষিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করছে জানিয়ে মন্ত্রী বলেন, আগস্টে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সেরা মৎস্যচাষি ও খামারিদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, ১৪ জন মৎস্যচাষিকে গোল্ড মেডেল প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

মতবিনিময় ও পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়বে সরকার: মৎস্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬