ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুশ্রম বন্ধে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার নিশ্চয়তা জরুরি শেয়ারবাজারের সংকট উত্তরণে জরুরি কাঠামোগত সংস্কার দেওবন্দ মাদ্রাসায় গঙ্গার পানি ছিটানোর ঘোষণা হিন্দুত্ববাদী দলের সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত এমএ কাশেম বাংলাদেশের বিতর্কিত রাষ্ট্রপতিদের ইতিহাস: মোশতাক থেকে সাহাবুদ্দিন লোকসানের ঝুঁকি নিয়েই দুই রুটে ফের ফ্লাইট চালু করল বিমান দুই বছর পর প্রকাশ্যে শামীম ওসমান, নিউইয়র্কে কর্মীসভায় বক্তব্য ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগে ট্রাম্পের নতুন কৌশল মহাস্থানগড়ের সীমানায় সব ধরনের নির্মাণকাজে আপিল বিভাগের স্থিতাবস্থা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ফিরতে পারে ম্যানেজিং কমিটি

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও ওমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। শনিবার (৮ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে ওমানের সঙ্গে এই কৌশলগত জলপথের আইনি কাঠামো এবং নতুন ট্রাফিক রুট নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে থাকলেও, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি কিছু শর্তের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র কর্তৃক লঙ্ঘনের ক্ষতিপূরণসহ অন্যান্য শর্ত।

পুরনো নৌপথ বিভাজন ব্যবস্থা ইরানের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় প্রযুক্তিগত জটিলতার কারণে আপাতত একটি অস্থায়ী রুট নিয়ে আলোচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে স্থায়ী রূপ নিতে পারে।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ইরানের নিজস্ব শর্তের ওপর নির্ভর করছে এবং এটি সরাসরি ওমান-ইরান আলোচনার সঙ্গে যুক্ত নয়। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই কেবল এই প্রণালি উন্মুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর তেহরান পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছালেও পারস্য উপসাগরের সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ চলাচল নিয়ে বিরোধের কারণে সেই আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও ওমান

আপডেট সময় : ০৩:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬