ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন খুলনার শেখ বাড়িতে এখন ধ্বংসস্তূপের নিস্তব্ধতা আইআরআই জরিপ: দেশের বর্তমান গণতন্ত্রে সন্তুষ্ট ৬২ শতাংশ মানুষ সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার ঝালকাঠিতে গাছের ডালে বেল্ট দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় কল রেকর্ড নিয়ে বিরোধ: ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০ আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী উপকূলে কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূর করা হবে: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন

কালিয়াকৈরে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাফিপুর ওয়ামী মাদ্রাসার সামনের সড়ক থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে পথচারীরা সড়কটির পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান জানান, উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর এবং তার পরনে সাধারণ পোশাক ছিল। প্রাথমিক অনুসন্ধানে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের একাংশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে লাশটি এনে সড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ওসি মো. জাফর আলী খান আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে হাইওয়ে এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬