ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, যখন আমরা কথাবার্তা বলি, তখনই সমস্যার সমাধান হয়। রোববার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে এক প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি এবং তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব ব্যক্তি বলে তিনি মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতা—প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—আলোচনায় বসেন, তবে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। তিনি ইংরেজি উদ্ধৃতি দিয়ে বলেন, ‘হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড’। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, মানুষ এক আছে এবং যেকোনো সমস্যার সমাধান হবে। এখানে কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই ইতিবাচক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬