ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র কঠোর বাধা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে এক পুরুষ ও দুই নারীসহ মোট তিনজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোর ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের বাধার মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় এবং পরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধবখালী সীমান্তের ৭০/২-এস পিলার বরাবর অবস্থিত গেট দিয়ে ভোর ৩টার দিকে বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

বিজিবি জানায়, টহল দলের নজরে আসার পর বিজিবি সদস্যরা তাদের শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন। বিজিবির বাধার মুখে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৪০ গজ দূরে অবস্থান নেন। পরবর্তীতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র কঠোর বাধা

আপডেট সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬