ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন প্রসিকিউশনের হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০ জন শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা জারি রায়গঞ্জে জুলাই আন্দোলনে শহীদ নজরুলের স্মরণে সড়ক উদ্বোধন মিরাজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াইয়ে ফিরল বাংলাদেশ টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের স্মারকলিপি খালেদা জিয়ার বাসায় বালুর ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল ৭ দিনের রিমান্ডে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ২০ আগস্ট ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, জামায়াত আমিরের আলটিমেটাম

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিরব (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী এলাকায় অবস্থিত পান্না খন্দকারের অটো রাইস মিলের পাশে অবস্থিত একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিরব পশ্চিম বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিরব ওই গ্যারেজে কাজ করছিল। এ সময় সেখানে রাখা কেমিক্যালযুক্ত একটি ড্রাম হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় সে গুরুতর দগ্ধ হয়। আশপাশের লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ। তিনি জানান, ঠিক কী কারণে বা কীভাবে কেমিক্যালযুক্ত ড্রামটিতে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬