ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের স্মারকলিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো না হয়, তবে সাধারণ মানুষ বাধ্য হয়ে রাজপথে নেমে আসবে। বক্তারা আরও বলেন, জনগণের এই আন্দোলন সরকারের জন্য কল্যাণকর হবে না, তাই জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের স্মারকলিপি

আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬