ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, সংঘাতের শঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুরে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমিতে জোরপূর্বক হালচাষ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাউরভাগ এলাকায় ঘটা এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ও সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

মামলা ও police সূত্রে জানা যায়, উপজেলার বাউরভাগ কাটাখাল গ্রামের বাসিন্দা হাজী সমছুর উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম তাঁর পৈতৃক সম্পত্তি রক্ষায় সিলেটের সিভিল জজ আদালতে একটি মামলা করেন, যার নম্বর ৪৮/২৬। শুনানি শেষে আদালত বিরোধীয় ওই জমি ভোগদখল, ব্যবহার বা কোনো ধরনের পরিবর্তন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগে জানা যায়, আদালতের সেই নির্দেশনা তোয়াক্কা না করে বাউরভাগ মল্লিফৌদ গ্রামের সাবেক ইউপি সদস্য ইসমাইল আলী ও তাঁর সহযোগীরা জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন এবং হালচাষ শুরু করেন। এ অবস্থায় নিজের সম্পত্তি রক্ষা ও আইনি সুরক্ষার জন্য বাদী ফখরুল ইসলাম জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়টি অস্বীকার করেছেন বিবাদী ইসমাইল আলী। তাঁর দাবি, ২০১৭ সালের একটি বায়নাপত্রের সূত্রের মাধ্যমে তিনি ওই জমির দখল পেয়েছিলেন। বর্তমানে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিটির রেজিস্ট্রি ও চূড়ান্ত দখল পেতে চান।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আদালত থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ এখনো থানায় এসে পৌঁছায়নি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে বিরোধীয় জমিতে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাদী ফখরুল ইসলামের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে জমিতে যেতে নিষেধ করা হলে তিনি তা মেনে নেন। কিন্তু প্রতিপক্ষ ইসমাইল আলী পুলিশের সেই নির্দেশ অমান্য করে প্রকাশ্যে জমিতে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, সংঘাতের শঙ্কা

আপডেট সময় : ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬