ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরায় স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজ সংলগ্ন ফাঁকা রাস্তায় বড়কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেখানে ১০ থেকে ১৫ জনের মতো নেতাকর্মী জড়ো হয়েছেন এমন খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যান। ফলে কেক কাটার আগেই আয়োজনটি পণ্ড হয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকানা বা এগুলো কারা ব্যবহার করছিলেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মালিকানা এবং সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা

আপডেট সময় : ০৬:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬