সংবাদ শিরোনাম :
১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে, আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, কিশোরগঞ্জের লতিফাবাদে এই কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা সোনালী, জনতা এবং কৃষি ব্যাংকের মতো সরকারি ব্যাংক থেকে টাকা তোলাসহ বহুমুখী সুবিধা উপভোগ করতে পারবেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy



























