ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের, হাসান মাহমুদের ইতিহাস শাড়ি প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি আর্কটিক রুটে নতুন নৌবাণিজ্য পথ তৈরিতে এগোচ্ছে চীন পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রচার, থানায় এজাহার বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুর প্রেসক্লাব চত্বরে আলু চাষিদের বাঁচানোর দাবিতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

রংপুর প্রেসক্লাব চত্বরে আলু চাষিদের বাঁচানোর দাবিতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে আলু চাষিদের বাঁচানোর দাবিতে
কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে রংপুররাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছে আলু চাষিরা। এসময় ৬ দফা দাবি পূরণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আলু আমাদের প্রধান সবজি এবং অর্থকরী ফসল। বিশ্বব্যাপী আলুর চাহিদা ব্যাপক। উত্তরবঙ্গ বিশেষ করে রংপুরের জমি এবং আবহাওয়া আলু চাষের জন্য বিশেষভাবে উপযোগী। ফলে এই অঞ্চলের কৃষকরা প্রচুর আলু উৎপাদন করে। কিন্তু আলুর বাম্পার ফলন হলেও কৃষক লাভের মুখ দেখতে পারে না। আলু যেহেতু পচনশীল সবজি, তাই কৃষক বেশিদিন আলু ঘরে রাখতে পারে না। দ্রুত তাকে আলু বিক্রি করতে হয়। এই সময়ে ব্যবসায়ী সিন্ডিকেট আলুর বাজারে ধস নামিয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই কৃষক কোল্ডষ্টোরে আলু রাখার চেষ্টা করে। কিন্তু আলুর সিন্ডিকেট ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানি স্টোর মালিকদের সঙ্গে যোগসাজশ করে স্টোরের বেশিরভাগ জায়গা আগেই বুকিং করে রাখে। ফলে কৃষকরা কোল্ডষ্টোরেও জায়গা পায় না। এভাবে ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে কোল্ডষ্টোর মালিকদের সিন্ডিকেট যুক্ত হয়ে কৃষককে পানির দরে আলু বিক্রি করতে বাধ্য করে।

মানববন্ধন থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১.প্রতি কেজি আলুভাড়া ৮ টাকা বাতিল করে ১.৫০ টাকা নির্ধারণ

২.অগ্রিম বুকিংয়ের নামে বস্তা প্রতি ১০০ টাকা আদায় বন্ধ করণ।

৩.অবিলম্বে সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ করা।

৪.সব হিমাগারে প্রকৃত কৃষকের জন্য ৬০ ভাগ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক করতে হবে।

৫.লাভজনক দামে আলু বিক্রি করতে না পারা কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।

৬.আলু চাষিদের আলু সরকারি উদ্যোগে বিদেশে রফতানির ব্যবস্থা করতে হবে।

রংপুর প্রেসক্লাব চত্বরে আলু চাষিদের বাঁচানোর দাবিতে মানববন্ধন শেষে রাস্তায় আলু ফেলে এই বিক্ষোভ করে তারা। এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে আলুচাষি সংগ্রাম কমিটি রংপুর জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ খেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু, আলুচাষি জমশেদ আলী, রেজওয়ান শাহ,তছলিম উদ্দিন, রানা মিয়া, লক্ষীকান্ত রায়, মইনুল ইসলাম, নাসির উদ্দিন সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর প্রেসক্লাব চত্বরে আলু চাষিদের বাঁচানোর দাবিতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫