ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের, হাসান মাহমুদের ইতিহাস শাড়ি প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি আর্কটিক রুটে নতুন নৌবাণিজ্য পথ তৈরিতে এগোচ্ছে চীন পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রচার, থানায় এজাহার বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। আজ সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইউ এস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। একইসঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছয় মাসের এই দূরদর্শী সরকার চায় মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করুক। আমরা আপনাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাই।’ তিনি জানান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণব্যবস্থা সহজীকরণ, ব্যবসাবান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অলিভার সিম্পসন, অ্যাক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার এবং রাষ্ট্রদূত (অব.) অতুল কেশাপ, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থ, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিকস খাতে মার্কিন ব্যবসার জন্য বাংলাদেশে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, সরকার বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবার ডিজিটালাইজেশনে কাজ করছে। এছাড়া অবকাঠামো, বন্দর, লজিস্টিকস এবং জ্বালানি নিরাপত্তার উন্নতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।

সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরাসরি বিনিয়োগ, যৌথ উদ্যোগ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং পরামর্শক সেবার মাধ্যমে বাংলাদেশ মার্কিন বিনিয়োগকে স্বাগত জানায়। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণ করা নয়, বরং একটি দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা।’

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের ব্যবসায়িক স্বার্থের বিষয়ে শুনতে, সাড়া দিতে এবং সহযোগিতা করতে প্রস্তুত। তিনি তাদের পুরো সরকারকে অংশীদার হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে সহায়তা করবে। এর আগে প্রতিনিধিদলটি সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে, যা বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬