ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীকে গুরুতর আহত করার দায়ে সাবিকুনাহার মীম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময় তিনি তার স্বামী জহিরুল ইসলামের (৩২) পেট ও হাতে ছুরিকাঘাত করেন এবং এক পর্যায়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি গত বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়িতে ঘটে। জহিরুল ইসলাম সানারপাড় এলাকায় দই-চিড়ার ব্যবসা করেন এবং অভিযুক্ত সাবিকুনাহার মীম নিমাইকাশারী এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

ভুক্তভোগীর বড় বোন শাহনাজ (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কলহ চলছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে মীম ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেটের ডান পাশে ও ডান হাতের তালুতে আঘাত করেন। পরে লুঙ্গি খুলে জহিরুলের গোপনাঙ্গের গোড়ায় আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে জানানো হয়েছে।

আহত জহিরুল বাসা থেকে বেরিয়ে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীর বোনের দায়ের করা মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬