ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসএ (বিএম শাখা) পরীক্ষার্থী নাসরিন নাহারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ৯ আগস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেনি প্রশাসন।

নিখোঁজ নাসরিন নাহার (১৮) উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ। তিনি স্থানীয় আমান উল্লাহ কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে তিনি উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাননি বলে জানা গেছে।

ঘটনার দিনই নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মনোয়ার বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন, যার নম্বর ৩৮০। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ মে উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়েছিল।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করার পর পুলিশ তাকে উদ্ধারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান

আপডেট সময় : ০২:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬