ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের, হাসান মাহমুদের ইতিহাস শাড়ি প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি আর্কটিক রুটে নতুন নৌবাণিজ্য পথ তৈরিতে এগোচ্ছে চীন পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী নাসরিন, চার দিনেও মেলেনি সন্ধান চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রচার, থানায় এজাহার বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

রিজভী জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মনোনয়নের পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বলেও তিনি জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সেই প্রস্তাব সমর্থন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার বর্তমান সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়ে যাবে এবং সেখানে নির্বাচন কমিশন পরবর্তীতে উপনির্বাচন আয়োজন করবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্টের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হবেন তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এর মধ্যে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন বিএনপির দলীয় পদ

আপডেট সময় : ০২:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬