ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে: আফরোজা খানম চুয়াডাঙ্গায় অন্যের মোড়কে সার বাজারজাত, জামান অ্যাগ্রোকে জরিমানা জবিতে সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুবিধা পরিশোধে ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ শিগগিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি, চলছে শেষ মুহূর্তের যাচাই-বাছাই

নবীনগর ১ নং খাস সরকারি রাস্তা দখলের অভিযোগ

আবু হাসান আপন নবীনগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

নবীনগর ১ নং খাস সরকারি রাস্তা দখলের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুরা গ্রামের জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মান করেছে এলাকার দুই প্রভাবশালী মৃত নুরু মিয়ার ছেলে ফরহাদ সরকার ও আবদুল বারিক মিয়ার ছেলে ফজলু মিয়া।

উক্ত রাস্তাটি উদ্ধারের জন্য এলাকার প্রায় অর্ধশত গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ প্রত্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করা হয়।

গতকাল সোমবার (০৫/০৬)গ্রামের সমাজসেবক মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের সামনে গ্রামের সাধারণ মানুষের চলাচলের অসুবিধার চিত্র তুলে ধরে রাস্তা উদ্ধারের কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

হুরুয়া মৌজার খাস খতিয়ানভুক্ত বিএস ১১৭৪ দাগে ১০ ফুটের উক্ত রাস্তা দিয়ে ওই এলাকার ৫টি গ্রামের জিনদপুর,হুরুয়া কাঠালিয়া,ইব্রাহিমপুর,বাঘাদানা গ্রামের হাজারো মানুষসহ ছাত্র/ছাত্রীরা প্রতিদিন চলাচল করে।

উক্ত প্রভাবশালী ব্যক্তিরা জোর পূর্বক পেশীশক্তির বলয়ে রাস্তার অধিকাংশ জায়গা জবর দখল করে বাড়ির সীমানা বাউন্ডারী ওয়াল নির্মান করে। ফলে রস্তাটি সরু হয়ে যাওয়া যানবাহনসহ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে।

এ ব্যাপারে অভিযুক্ত ফজলু মিয়া ও ফরহাদ সরকার বলেন, ৪০ বছর আগে রাস্তা যে ভাবে ছিল এখন সেইভাবে আছে আমরা কোন রাস্তার জায়গা দখল করি নাই। রাস্তা যদি থাকে সঠিক সিমানা থেকে মাপ জোক করে তা বের করতে আমাদের কোন আপক্তি নাই।

এ ব্যাপারে ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,অভিযোগের পেক্ষাপটে সহকারি কমিশনার (ভূমি)মাহমুদা জাহান এর নির্দেশনায় ওই রাস্তার জায়গা সরজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেখানে সরকারি রাস্তার আংশিক দখল হয়ে গেছে,দ্রুতই এসিল্যান্ড বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগর ১ নং খাস সরকারি রাস্তা দখলের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩