ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক জরিপে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের তথ্য উঠে এসেছে। ৩৬টি দেশের ওপর পরিচালিত এই বৈশ্বিক জরিপের ফলাফলে বাংলাদেশের বর্তমান জনমতের চিত্রটি স্পষ্ট হয়েছে।

জরিপ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মাত্র ৪২ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। অথচ মাত্র দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জরিপে এই হার ছিল ৫৭ শতাংশ। অর্থাৎ, গত দুই বছরের ব্যবধানে ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ১৫ শতাংশ কমেছে।

তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। জরিপটিতে দেখা যায়, আগে ভারতের বিষয়ে কোনো মতামত দেননি বা নিরব ছিলেন এমন মানুষের হার ছিল ২৪ শতাংশ। তবে বর্তমান জরিপে সেই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমে মাত্র ৭ শতাংশে নেমে এসেছে। এর অর্থ হলো, এখন আগের তুলনায় অনেক বেশি সংখ্যক বাংলাদেশি ভারতের বিষয়ে নিজেদের স্পষ্ট মতামত প্রকাশ করছেন এবং সেই মতামতের একটি বড় অংশই নেতিবাচক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে

আপডেট সময় : ১১:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬