ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও ‘নিজস্ব প্রশাসন’ নিয়ে রাজউককে সংসদীয় কমিটির প্রশ্ন আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন তার অগণিত ভক্ত-অনুরাগী।

গত কয়েক দিন ধরেই ব্যক্তিগত জীবন এবং সাবেক স্বামী রাজা চৌধুরীর মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্বেতা। এর মধ্যেই তার অসুস্থতার খবরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রাইম ভিডিওতে শুরু হয়েছে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। করণ জোহরের সঞ্চালনায় এই শোয়ের ২১ জন প্রতিযোগীর একজন শ্বেতা। অনুষ্ঠানটি শুরুর আগেই তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল।

অনুষ্ঠানটির একটি প্রচারমূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেছেন যে, তিনি খুব সহজেই স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তার এই মন্তব্যের কয়েক দিন আগেই সাবেক স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছিল। রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে শ্বেতার একাধিক সম্পর্ক ছিল, যার মধ্যে অভিনেতা সিজান খানের নামও উল্লেখ করেন তিনি। রাজা আরও জানান, এতদিন তিনি নীরব থাকলেও বারবার তাকেই নানা অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

আপডেট সময় : ০১:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬