ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫ ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুবিধা পরিশোধে ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ একযোগে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাওনা অর্থ পাঠানো হবে।

শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে তার প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া পরিশোধের জন্য সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, গত চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পরিশোধের দীর্ঘদিনের জটিলতা নিরসনে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে পাওনা অর্থের অপেক্ষায় থাকা শিক্ষকরা তাদের সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুবিধা পরিশোধে ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ

আপডেট সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬