ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে এই মিছিল বের করা হয়। অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতি বিবেচনায় মিছিলে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হয়।

শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গরু ভোজের অধিকার নিশ্চিত করার দাবিতে নানা স্লোগান দেন। মিছিল থেকে ‘লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু’, ‘লালডা না কালাডা, লাল ডা লাল ডা’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ এবং ‘গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পূর্বঘোষিত ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির জন্য গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা। তিনি জানান, শিক্ষার্থীদের ৭০ টাকার নিবন্ধন ফি থেকে প্রায় ৫০ হাজার টাকা উঠে এসেছে। এর পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া অর্থসহায়তার মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকায় এই গরু কেনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে খাবার বিতরণ করার পরিকল্পনা রয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনায় রেখে গরুর পাশাপাশি ছাগলের মাংসের ব্যবস্থাও রাখা হয়েছে।

মাসুদ রানা বলেন, “কেউ যেন ভবিষ্যতে গরু খাওয়া আটকানোর দুঃসাহস না দেখাতে পারে, সেই বিশেষ বার্তা দিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রশাসনের বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করব।” তিনি আরও জানান, রান্নার পরিধি ও খাবার বিতরণ প্রক্রিয়া সম্পর্কে পরবর্তীতে সবাইকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এই প্রতিবাদের সূত্রপাত ঘটে গত বুধবার (১৪ অক্টোবর), যখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ক্যাম্পাসের ভেতরে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের ওই সিদ্ধান্তের প্রতিবাদেই জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানিয়ে ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

আপডেট সময় : ০১:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬