সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:২৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ময়ূর ভিলার সামনে স্থানীয় গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের বিরোধের জেরে এ গোলাগুলির সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, “আমরা ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।”
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin




























