ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রত্যাশার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, বাড়ছে বন্যার ঝুঁকি গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী? মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে অবস্থিত মাশিক প্রাসাদে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চালানো এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার সময় প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং তার মন্ত্রিসভার সদস্যরা প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় কোনো ক্ষয়ক্ষতির শিকার হননি তারা এবং সবাই নিরাপদে রয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মাশিক প্রাসাদের আশেপাশে অন্তত পাঁচটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ত্যাগ করেন।

ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর দাবি, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হুথিদের ভাষ্যমতে, তাদের লক্ষ্য ছিল প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র এবং অস্ত্রের গুদাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬