ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী? মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষ মুহূর্তে কোচ হোসে মরিনহোর নেওয়া কৌশলগত সিদ্ধান্ত পুরো ম্যাচের চিত্র বদলে দেয়। তিনি তচুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের মাঝমাঠের জুটি ভেঙে আরদা গুলের ও বার্নার্দো সিলভাকে মাঠে নামান, যা রিয়ালকে জয়ের পথে ফিরিয়ে আনে।

মরিনহো এতদিন তচুয়ামেনি ও ভালভার্দেকে মাঝমাঠের সেরা জুটি হিসেবে বিবেচনা করে আসছিলেন। চোট কাটিয়ে ফেরার পর থেকে ফরাসি মিডফিল্ডার তচুয়ামেনিকে নিয়মিত এই জুটিতেই খেলিয়েছেন তিনি। এলচে, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও রোমার বিপক্ষে টানা চারটি ম্যাচে এই ভরসায় অটল ছিলেন কোচ। কিন্তু শেষ দুই ম্যাচে এই জুটি ভাঙার পরই রিয়াল সাফল্যের মুখ দেখেছে। আতলেতিকোর বিপক্ষেও তচুয়ামেনিকে তুলে নিয়ে বার্নার্দোকে নামানোর পর দলটি ইতিবাচক সাড়া দিয়েছিল।

নিজের রক্ষণাত্মক দর্শনের পক্ষে সাফাই গেয়ে ম্যাচ শেষে মরিনহো বলেন, ম্যাচের শেষ দিকে যারা খেলেছে, তাদের দিয়ে শুরু করলে ওরা আমাদের পাঁচ গোল দিত। এদিকে, তরুণ তুর্কি তারকা আরদা গুলেরকে নিয়েও নিজের অবস্থান পরিবর্তন করতে হয়েছে মরিনহোকে। কয়েক সপ্তাহ আগেও তিনি গুলেরকে মাঝমাঠে খেলার মতো যথেষ্ট পরিণত মনে করতেন না। শুরুতে তাকে আক্রমণভাগের কাছাকাছি খেলাতে চাইলেও রোমা ও ভিয়ারিয়ালের বিপক্ষে পরিস্থিতির চাপে তাকে মাঝমাঠেই নামাতে হয়। অন্যদিকে, ৩২ বছর বয়সী বার্নার্দো সিলভা মৌসুমের শুরুতে নিয়মিত একাদশে থাকলেও এলচে, আতলেতিকো ও ভিয়ারিয়ালের বিপক্ষে আগের তিন ম্যাচ মিলিয়ে খেলেছিলেন মাত্র আট মিনিট।

মাঠের বাইরের অস্থিরতাও রিয়ালের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোমের স্তাদিও অলিম্পিকোতে সমর্থকদের গ্যালারিতে ক্লাবের সভাপতি পদপ্রার্থী এনরিকে রিকেলমের নতুন সদস্যভিত্তিক প্ল্যাটফর্মের লোগোসংবলিত ব্যানার দেখা গেছে, যা ক্লাবের অভ্যন্তরীণ পরিস্থিতির ইঙ্গিত দেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

আপডেট সময় : ০৮:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬