ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী? মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’ গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয় গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা

মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যালারিতে দর্শকদের মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক স্লোগান দেওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তির আওতায় এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জরিমানার পাশাপাশি স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারির অংশবিশেষ দর্শকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হয়েছিল মিশর। গোলশূন্য সমতায় শেষ হওয়া সেই প্রীতি ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় স্বাগতিক সমর্থকদের একাংশ ‘যে লাফাবে না, সে মুসলিম’- বলে স্লোগান দিতে শুরু করেন। এরপর দ্বিতীয় অর্ধেও একই আচরণ করেন গ্যালারির ওই দর্শকেরা। ম্যাচের এই অনাকাঙ্ক্ষিত সময়ে স্টেডিয়ামের বড় পর্দায় বার্তা সম্প্রচার করে দর্শকদের বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার সতর্কবার্তা প্রচার করা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই বার্তা দেওয়া হলে গ্যালারির কিছু অংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।

ঘটনার পরপরই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। গ্যালারিতে দর্শকদের দেওয়া সেই স্লোগানকে ‘ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী’ হিসেবে আখ্যা দেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাটি। ঘটনার পর স্প্যানিশ ও মিশরীয় ফুটবল ফেডারেশন তীব্র নিন্দা জানালেও ফিফার শাস্তিমূলক কমিটির কাছে লিখিত জবাবে স্প্যানিশ ফেডারেশন দাবি করে, ওই স্লোগান বৈষম্যমূলক আচরণের পর্যায়ে পড়ে না। তবে ফিফার কমিটি এই যুক্তি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানায়, সমর্থকদের দেওয়া স্লোগানটি কোনোভাবেই সাধারণ বা নিরীহ ছিল না।

শাস্তির সিদ্ধান্ত অনুযায়ী, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা প্রদান করতে হবে। এর পাশাপাশি স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে, যার বড় অংশ থাকবে দুই গোলপোস্টের পেছনের গ্যালারিতে। তবে ফিফার পূর্বানুমোদন সাপেক্ষে বন্ধ রাখা ওই আসনগুলোতে পরিবার, শিক্ষার্থী কিংবা বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যদের মতো বিশেষ শ্রেণির দর্শকদের বসানোর সুযোগ রাখা হয়েছে।

আন্তর্জাতিক সূচি অনুযায়ী, আগামী জুন মাসে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দলটি যদি উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে, সে ক্ষেত্রে শাস্তি কার্যকরের সময় পিছিয়ে যেতে পারে। তেমনটি ঘটলে আগামী বছর ইউরো ২০২৮ বাছাইপর্বের ফাঁকা সূচিতে এই শাস্তি কার্যকর করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা

আপডেট সময় : ০৪:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬