ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিপক্ষের ফুটবলারের চুল টানা ও ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর দায়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এই শাস্তির ফলে বার্সেলোনার বিপক্ষে মৌসুমে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বৈরথ 'এল ক্লাসিকো'তে মাঠে নামা হচ্ছে না ২৬ বছর বয়সী এই তারকার।

গত শনিবার (১০ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ১-০ গোলের জয় পেলেও অনভিপ্রেত এক ঘটনার জন্ম দেন ভিনিসিয়ুস। খেলায় তিনি একটি গোল করলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, গোলের আগের মুহূর্তে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনেছিলেন তিনি। এর জেরে গোলটি বাতিল করার পাশাপাশি এই ব্রাজিলিয়ান তারকাকে লাল কার্ড দেখান রেফারি।

ঘটনাটি পর্যালোচনার পর ফুটবল শৃঙ্খলা কমিটি ভিনিসিয়ুসকে মোট চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বল দখলের লড়াইয়ে না থেকেও ‘সহিংস আচরণ’ করায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর বাইরে ম্যাচ কর্মকর্তাদের কাছে অনাকাক্সিক্ষত প্রতিবাদ জানানোর অপরাধে দেওয়া হয়েছে আরও দুই ম্যাচের শাস্তি।

এই নিষেধাজ্ঞার কারণে লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে ভিনিসিয়ুসকে। এই সময়ের মধ্যে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে দলটি। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ এল ক্লাসিকোতেও দর্শক হয়েই কাটাতে হবে তাকে।

বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ, যেখানে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তারা ছয় পয়েন্টে পিছিয়ে আছে। শিরোপার লড়াইয়ে টিকে থাকার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের প্রধান ফরোয়ার্ডকে না পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য বড় এক ধাক্কা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

আপডেট সময় : ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬