ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩ শিক্ষা খাতের তথ্য আদান-প্রদানে ইসির সঙ্গে বৈঠক রোববার আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পোর্টসমাউথের মাঠে বুধবার রাতে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। এই রোমাঞ্চকর ম্যাচে পরাজয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর পাওয়া বিতর্কিত লাল কার্ড। ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ফ্র্যাটন পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ৫৪ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেফিল্ড দারুণভাবে খেলায় ফিরেছিল। তবে ডিফেন্সের ভুল আর শেষ মুহূর্তের গোল সব ওলোটপালোট করে দেয়। ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষভাগে এসে। ৪৪ মিনিটে চেলসি থেকে ধারে পোর্টসমাউথে খেলা উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হামজা। মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায় শেফিল্ডকে প্রায় পুরো একটি অর্ধে ১০ জন নিয়ে লড়তে বাধ্য হতে হয়।

রেফারি অলিভার ল্যাংফোর্ডের এমন সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলনে শেফিল্ড বস ওয়াইল্ডার রেফারির নিরপেক্ষতা ও ধারাবাহিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'হামজা কোথায় যাবে? সে কি অদৃশ্য কোনো চরিত্র যে হুট করে মিলিয়ে যাবে? মাঠজুড়েই এমন অসম সিদ্ধান্ত ঘটছে। প্রথমে রেফারি ইঙ্গিত দেন যে হামজাকে লাল কার্ড দেখানো হবে না। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়দের চাপে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেললেন। মনে হচ্ছে, আমাদের প্রতি চরম অবিচার করা হয়েছে।' ওয়াইল্ডারের দাবি, রায়ান নাটমেগ বা পায়ের ফাঁক দিয়ে বল বের করার চেষ্টা করার সময় হামজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান, সেখানে হামজার সরে যাওয়ার বা অন্য কোথাও যাওয়ার কোনো ন্যূনতম সুযোগই ছিল না।

ওয়াইল্ডারের অসন্তোষ শুধু লাল কার্ডেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের ভেতরে শেফিল্ডের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরার ঘটনাও তার ক্ষোভের পালে নতুন হাওয়া দেয়। সেখানে স্পষ্ট দেখা যায়, শেফিল্ড ফুটবলারের জার্সি প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়, তবে রেফারি তাতে কোনো কর্ণপাত করেননি। ধারাবাহিকতাহীন এমন রেফারিং দলের জয়ের স্বপ্নকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে বলে মন্তব্য করেন শেফিল্ড কোচ।

এই হারের ফলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শেফিল্ড বড় ধাক্কা খেয়েছে। ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ১৫ নম্বরে রয়েছে। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন হামজা, তবে এখন পর্যন্ত গোলের দেখা পাননি তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

আপডেট সময় : ০৩:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬