ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজটি এখন বেশ জমে উঠেছে এবং শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

ম্যাচের শুরুতে ভারতীয় ব্যাটাররা দারুণ ছন্দ দেখিয়েছিলেন। ২৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সঞ্জু স্যামসন মাত্র ১৮ বলে ৪৭ রান তোলেন। প্রথম তিন ওভারেই ভারত স্কোরবোর্ডে ৫০ রান যোগ করে ফেলেছিল। স্যামসনের এমন মারকাটারি ব্যাটিংয়ে ভারতের জয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। তবে দুর্দান্ত শুরুর পর ভারতীয় ব্যাটাররা খেই হারিয়ে ফেলেন। ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শাই হোপ এবং কিমো পল। হোপের দুর্দান্ত সেঞ্চুরি এবং পলের ৫ উইকেট শিকার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। চাপের মুখেও পলের নিয়ন্ত্রিত বোলিং দলের জয় নিশ্চিত করে।

ওয়েস্ট ইন্ডিজ: ২৪৭/৩ (২০ ওভার) – হোপ ১০২*, রাদারফোর্ড ৪৯*, হেটমায়ার ৩৩; যাদব ১/৩৬।

ভারত: ২২৩ (১৯.৩ ওভার) – স্যামসন ৫৬, তিলক ৪৩, নীতিশ ৪১; পল ৫/৪১।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০২:০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬