ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য

জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডেতে সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে ফেলে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আসরটি শুরুর আগে অতীত পারফরম্যান্স ভুলে দল হিসেবে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে স্পিনার আলিস আল ইসলামের ওয়ানডে অভিষেকের ইতিবাচক বার্তাও দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম বড় দুশ্চিন্তা ৫০ ওভার পুরো ব্যাট করতে না পারা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচের একটিতেও পুরো ওভার খেলতে ব্যর্থ হয় লাল-সবুজ প্রতিনিধিরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও একই ধরনের ব্যাটিং সমস্যায় পড়েছিল দল। এই পরিস্থিতি থেকে উত্তরণে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের বাড়তি ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন লিটন।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ৫০ ওভার ব্যাট করতে পারিনি। জিম্বাবুয়ের বিপক্ষেও একই সমস্যা ছিল।’ তবে আগের ব্যর্থতা যেন ভবিষ্যতের খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক। তাঁর মতে, পূর্বের অভিজ্ঞতা ভুলগুলো শুধরে নেওয়ার প্রস্তুতিতে সাহায্য করবে, কিন্তু সেখান থেকে তৈরি হওয়া নেতিবাচক চিন্তায় আটকে থাকা চলবে না। লিটনের ভাষায়, ‘অতীতে যা ঘটেছে, তা আমাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারে। কিন্তু আমরা শুধু অতীতে খারাপ খেলেছি বলে ভবিষ্যতেও খারাপ খেলব—এমন চিন্তায় আটকে থাকতে পারি না। আমাদের মানসিকতা ইতিবাচক রাখতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে।’

এদিকে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন এই সিরিজে আলোচনার কেন্দ্রে রয়েছেন আলিস আল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পান এই রহস্যময় স্পিনার। জিম্বাবুয়ে সিরিজেই আন্তর্জাতিক ওয়ানডেতে তাঁর অভিষেক হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে অধিনায়কের বক্তব্যে। আলিসের সামর্থ্যের প্রশংসা করে লিটন বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আলিস বেশ ভালো করছে। বিশেষ করে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয়, তাকে দলে রাখার এটাই সঠিক সময়। সে যদি দলের সঙ্গে থেকে অবদান রাখতে পারে, তাহলে বাংলাদেশ দল উপকৃত হবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত

আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬