ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলার পর থেকে বিরাজমান নিরাপত্তা শঙ্কা এখনও কাটেনি। এই পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইন্স একের পর এক ফ্লাইট বাতিল করছে। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

তবে সৌদি আরবের অন্যান্য রুটে বিমান তাদের কার্যক্রম সচল রেখেছে। আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা করছে বিমান। তবে এই ফ্লাইটগুলো পরিচালনার বিষয়টি দাম্মাম বিমানবন্দরে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে।

বর্তমানে বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এই রুটে পূর্বের ন্যায় বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান

আপডেট সময় : ০৭:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬