ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় এই বিপত্তি ঘটে। এর আগে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে চালক ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত স্টেশনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানো সম্ভব হলেও ট্রেনের ইঞ্জিনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়। ট্রেনের পরিচালক জহির উদ্দিন জানান, আগুন যাতে কোনোভাবেই যাত্রীবাহী বগিতে ছড়িয়ে না পড়ে, সেজন্য চালক অত্যন্ত সতর্কতার সঙ্গে বগিগুলো থেকে ইঞ্জিন আলাদা করে রাখেন।

ইঞ্জিনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণভয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এই হুড়োহুড়ির সময় কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে থাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের বিড়ম্বনা ছিল সবচেয়ে বেশি। স্টেশনে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকা এবং আশপাশে বিকল্প কোনো পরিবহন সুবিধা না পাওয়ায় অনেকেই তীব্র গরম ও অনিশ্চয়তার মধ্যে পড়েন। সন্ধ্যা ৭টায়ও ট্রেনটি স্টেশনে আটকা ছিল।

ট্রেনের যাত্রী রফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকা থেকে দীর্ঘ পথ ভ্রমণ করে আসছি, সিলেটের কাছাকাছি এসে এমন বিপদে পড়ব ভাবিনি।’

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে আখাউড়া থেকে বিকল্প একটি ইঞ্জিন আনা হচ্ছে। বিকল্প ইঞ্জিন এলেই ট্রেনটি সিলেটের উদ্দেশে পাঠানো হবে। তিনি আরও জানান, এই ঘটনার ফলে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৯: ৪৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৯: ৪৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬