ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী

বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বেতাগীতে কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, দখলবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর-রশীদের প্রতি নির্দেশনা দিয়ে চিফ হুইপ বলেন, চাঁদাবাজির মতো যেকোনো সমস্যার বিষয়ে তাকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। চাঁদাবাজ, দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি প্রকল্পের উন্নয়নকাজ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন, যাতে উন্নয়নের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারে।

এদিন চিফ হুইপ বেতাগী উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শন করেন। এছাড়া তিনি পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ করেন এবং বেতাগী পৌরসভার উদ্যোগে নির্মিত 'পৌর পাঠাগার'-এর উদ্বোধন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আপডেট সময় : ০৭:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬