সংবাদ শিরোনাম :
ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যানেজার সুমনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমেই অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin




























