কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ১১:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক নারীসহ তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার নওপাড়া ও কান্দিউড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে ইয়াবা সেবন ও বিক্রির সময় কুতুবপুর গ্রামের সাজেদা (৪০) এবং জুড়াইল গ্রামের মো. কিরণকে (২৩) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই দিন বিকেল ৪টার দিকে কান্দিউড়া ইউনিয়নের চৌমুরিয়া গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে গাঁজা সেবনের উপকরণসহ মো. হৃদয় (২৩) নামে এক তরুণকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে কেন্দুয়া থানা পুলিশের একটি দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে ও জনস্বার্থে এই কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এর মধ্যে সকাল ১১ টার দিকে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের সাজেদা (৪০),জুড়াইল গ্রামের মো: কিরণ(২৩), নামক দুইজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় করার অপরাধে ধৃত করা হয় এবং তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২টি পৃথক মামলায় ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আবার বিকাল ৪ টার দিকে কান্দিউড়া ইউনিয়নের চৌমুরিয়া গ্রামের মো: হৃদয় (২৩) নামক এক ব্যক্তিকে মাদকদ্রব্য গাঁজা সেবনের উপকরণ হাতেনাতে ধৃত করা হয় এবং তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০১ টি মামলায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।





























