সংবাদ শিরোনাম :
যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ।
উদ্ধারকৃত এসব অবৈধ জাল পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছিল।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























