ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫ ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর

নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার সন্ধ্যায় ডেপুটি স্পিকারের পক্ষ থেকে নিহতের বাড়ি বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জি গ্রামে গিয়ে পরিবারের খোঁজখবর নেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় নিহতের স্ত্রী আনন্দিতী সাংমার হাতে এক লাখ টাকার আর্থিক অনুদান ও পোশাক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ, সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় শুরু থেকেই পরিবারটির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমাদের দল সবসময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক বিচার হোক আমরা এমনটাই আশা করি। আসামিরা দ্রুত আইনের আওতায় আসুক, এটাই আমাদের চাওয়া।

জহিরুল আলম ভূঁইয়া আরও বলেন, নিহতের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ডেপুটি স্পিকার অবগত আছেন। তাদের কর্মসংস্থানের ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি তিনি একটি ব্যবস্থা করে দেবেন। ডেপুটি স্পিকারের পক্ষ থেকে নিহতের স্ত্রীর কর্মসংস্থানের যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেটিই আজ পরিবারটির কাছে পৌঁছে দিতে আমরা তাঁর বাড়িতে এসেছি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬