ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫ ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি দুর্গাপূজা মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে এক শিশু ও ১৩ জন নারীসহ মোট ১৭ জনের প্রাণহানি ঘটেছে। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজামণ্ডপে শনিবার সন্ধ্যায় এই করুণ দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কলকাত পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের বের হওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মূলত বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় জমে যাওয়ার কারণে এই বিশৃঙ্খলা তৈরি হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল এবং চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধারকৃত আহতদের তাৎক্ষণিকভাবে কলকাতার এমসিএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপটি দর্শনার্থীদের প্রবেশের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে ভর্তি থাকা আহতদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মণ্ডপে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পূজা মণ্ডপটির প্রবেশ ও বের হওয়ার পথ দুটি ছিল বেশ সরু। এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে জানান, সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। হুড়োহুড়ির সময় দমবন্ধ পরিস্থিতিতে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জরুরি অবস্থায় উদ্ধার করে আহতদের কয়েকজনকে মোটরসাইকেলে করেই হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

আপডেট সময় : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬