ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যুদ্ধ সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য থাকতে পারে। হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসারের সঞ্চালনায় একটি রাজনৈতিক টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানটিতে রাজনৈতিক ধারাভাষ্যকার ও ট্রাম্পের সাবেক মিত্র টাকার কার্লসনের সঙ্গে ভ্যান্সের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ভ্যান্স বলেন, এমনকি আপনি যদি ওই একটি বিষয়ে তার (ট্রাম্পের) সঙ্গে দ্বিমত পোষণ করেন, তবে সেই মতবিরোধ আপনার থাকতেই পারে। এবং আমি মনে করি আমারও সেই মতবিরোধ ছিল। রক্ষণশীল মতাদর্শের অনুসারী কার্লসন এই যুদ্ধ নিয়ে ভীষণ ক্ষুব্ধ ছিলেন বলে জানান জেডি ভ্যান্স।

তিনি বলেন, তার এবং আমার মধ্যে প্রকাশ্যে ও একান্তে এই বিষয়ে কথা হয়েছে। তিনি কেমন অনুভব করছেন তা আমি জানি এবং আমি সেটা বুঝি। তবে একটি বিষয়ে দ্বিমত থাকলেও অন্যান্য ক্ষেত্রে ট্রাম্পের অবদানের কথা স্মরণ করিয়ে দেন ভ্যান্স। তিনি বলেন, আমি টাকারকে যা বলেছি তা হলো—একটি নির্দিষ্ট কারণে পুরো বিষয়টিকে ছুড়ে ফেলা ঠিক হবে না। সীমান্ত বন্ধ করা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে চলা হাস্যকর জাতিগত বৈষম্যের অবসান ঘটানো কি এই স্বীকৃতি দেয়ার জন্য যথেষ্ট নয় যে, ডনাল্ড ট্রাম্প অনেক ভালো কাজ করেছেন?

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স

আপডেট সময় : ১০:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬