ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গত সপ্তাহে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।

আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী, কোনো দেশের নাগরিকের বিচার ও শাস্তি কার্যকরের আগে সংশ্লিষ্ট দেশকে জানানোর বিধান থাকলেও, এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির বিষয়ে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের সচিব বিষয়টি নিয়ে সৌদি দূতাবাসের সঙ্গে যে যোগাযোগ করেছিলেন, আজকের আলোচনা তারই ধারাবাহিকতা।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, সৌদি রাষ্ট্রদূত রিয়াদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে বাংলাদেশকে অবহিত করার আশ্বাস দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেলের দপ্তর থেকেও সেখানকার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল। জেদ্দার বাংলাদেশ কনসাল জেনারেলের দপ্তর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে এবং দু-এক দিনের মধ্যে এ বিষয়ে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে এক বাংলাদেশি নারী ও এক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। খবরটি প্রকাশের পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার সৌদি দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ

আপডেট সময় : ১২:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬