ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আহ্বান ছিল, তা উপেক্ষা করেই রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়। ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই রাতে দেশের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ইউক্রেনের ছোড়া ১ হাজার ১৫টি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। তবে বেশ কিছু অঞ্চলে এই হামলার অভিঘাত দেখা গেছে।

হামলার মূল লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনাল। ড্রোন প্রস্তুতকারী ইউক্রেনীয় প্রতিষ্ঠান ‘ফায়ার পয়েন্ট’ নিশ্চিত করেছে যে, হামলার পরপরই টার্মিনাল এলাকায় আগুন ধরে যায়।

রাশিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ড্রোনের আঘাতে বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি সেন্ট পিটার্সবার্গের একটি সরবরাহকেন্দ্রে হামলার তথ্য জানিয়েছে রুশ বাণিজ্যিক প্রতিষ্ঠান ওজোন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১

আপডেট সময় : ০২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬