ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ হকি স্কোয়াড চূড়ান্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলনে ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াল মাদ্রিদে বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মাঠে দর্শকদের দুয়োধ্বনি, রেফারিদের কড়াকড়ি এবং নিয়মিত লাল ও হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে তিনি বেশ অস্থির সময় পার করছেন। ১৪ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগের রোমা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে ভিনিসিয়ুসের পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

রোববার স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চাপ দিতাম। এমন কোনো লিগ, দেশ কিংবা জায়গায় চলে যেতাম, যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব ও তাদের সমর্থকরা তাকে সম্মান করে।

ভিনিসিয়ুসের এই বাজে সময়ের সূত্রপাত মূলত গত ১০ অক্টোবর লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার অপরাধে লাল কার্ড দেখেছিলেন তিনি। ঘটনার তিন দিন পর অর্থাৎ ১৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে তিনি নিষেধাজ্ঞার খবর পান, যা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এই তারকা।

মাঠের পারফরম্যান্সের বাইরেও ভিনিসিয়ুস দীর্ঘ সময় ধরে বর্ণবাদী মন্তব্য ও প্রতিপক্ষ সমর্থকদের বিদ্রূপের শিকার হয়ে আসছেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তিনি এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তবে মরিনহো আশাবাদী যে, কেউ ভিনির বেঁচে থাকার আনন্দ বা সতীর্থদের সঙ্গে খেলার আনন্দ কেড়ে নিতে পারবে না। রিয়াল কোচ বলেন, ভিনি একজন মানুষ, তাই এসব বিষয় তার ওপর প্রভাব ফেলছে ঠিকই, কিন্তু তার খেলার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। উল্লেখ্য যে, প্রতিকূলতার মধ্যেও ভিনিসিয়ুস তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো

আপডেট সময় : ১২:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬