ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেড়েছে ডলারের দাম, সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ হকি স্কোয়াড চূড়ান্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলনে ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী

১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ইএসডিপি-এমওসি) নামের এই চুক্তিটি গত ১৭ অক্টোবর চূড়ান্তভাবে সম্পন্ন হয়। সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন এই চুক্তির ফলে আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। তবে এই মেয়াদ শেষ হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পাবে, যার ফলে চুক্তির সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এই উদ্যোগের মাধ্যমে কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তির ফলে বাংলাদেশি কর্মীরা জাপানে উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন এবং তাদের দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও উল্লেখ করেন, চুক্তিতে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। এছাড়া কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। পাশাপাশি গর্ভধারণ বা সন্তান প্রসবের কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যবাধকতাও এই চুক্তিতে রাখা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬