সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- আপডেট সময় : ০৯:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর এবং নিরাপত্তা যানের ওপর অস্ত্র ও বোমা ব্যবহার করে হামলার অভিযোগ আনা হয়েছিল। এছাড়া তাদের কাছে অস্ত্র ও তাজা গুলি রাখার বিষয়টিও প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী অভিযান পরিচালনা এবং তাতে অর্থায়নে সহায়তা দেওয়ার মতো গুরুতর অপরাধেও তারা জড়িত ছিলেন। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ কিংবা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।



























